Social Icons

Monday, April 27, 2015

দেশ যখন আমাদের আমারাইতো বলবো

ভালহতে পয়সা লাগে না এটা সবারই জানা,তাহলে যারা সমাজে খারাপ কাজ করেছ,তারা কী ভাল হতে পারছে না। নাকি পাহার সমান বট গাছটি তাদের ছারছে না,,একটা কথা বোধ হয় বলা দরকার - অপরাধীকে চিহ্নিত করার আগেই যদি ছাত্রলীগের বা জামাতের সদস্য বলে দেই, তাহলে আমরা আসলে অপরাধীর বাঁচার সুড়ঙ্গ পথ তৈরি করে দিচ্ছি । আমাদের এই সমস্যাটা আসলে একটা সাংস্কৃতিক সমস্যা ।

Wednesday, April 1, 2015

আরও বেশি দুর্ধর্ষ ‘ফিউরিয়াস ৭’

ব্যাপক জনপ্রিয় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সপ্তম ছবি ‘ফিউরিয়াস ৭’ যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে চলতি বছরের ৩ এপ্রিল। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ ব্রায়ান ও’কনার চরিত্রে রূপদানকারী পল ওয়াকারের মৃত্যুতে ছবির কাজ অনিশ্চিত হয়ে পড়লেও শেষ পর্যন্ত ঠিকই এর কাজ শেষ করেছেন পরিচালক জেমস ওয়ান। এরই মধ্যে ছবির ট্রেলার প্রকাশিত হয়েছে। সম্প্রতি ছবিটির বর্ধিত আরেকটি ট্রেলার ক্লিপও প্রকাশ করা হয়েছে। সেখানে সিরিজের আগের ছবিগুলোর তুলনায় অনেক বেশি দুর্ধর্ষ সব অ্যাকশন দৃশ্যে দেখা গেছে ছবির অভিনয়শিল্পীদের।

Sunday, March 29, 2015

চট্টগ্রামে একমাত্র প্রতিবন্ধী প্রার্থী তসলিম

দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় ছাদ থেকে পড়ে বাম হাতে ব্যথা পান চট্টগ্রামের চান্দগাঁও শহীদ পাড়া এলাকার প্রয়াত ফিরোজ আহমেদের ছেলে মো. তসলিম হোসেন। চিকিৎসকের খামখেয়ালিতে কনুইয়ের ওপর থেকে তাঁর বাম হাতটা কেটে ফেলতে হয়। ৩৬ বছরের তরুণ বোঝেন প্রতিবন্ধীর কষ্ট। তাই প্রতিবন্ধীদের মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি এলাকার উন্নয়নের জন্য ৪ নম্বর চান্দগাঁও থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২৮ এপ্রিলের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে তিনিই একমাত্র প্রতিবন্ধী প্রার্থী।

আজ রোববার দুপুরে চট্টগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার (সিডিডিএস) সংগঠকদের সঙ্গে নিয়ে তসলিম হোসেন জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেন...

Saturday, March 21, 2015

ঢাকা উত্তরে নাগরিক ঐক্যের মেয়র প্রার্থী মান্না


কারাগারে আটক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে নাগরিক ঐক্য।
নাগরিক ঐক্য’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক জরুরি সভা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
নেতারা মাহমুদুর রহমান মান্নার আসন্ন ডিসিসি উত্তরের নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণার ব্যাপারে সভায় বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত নেয় নাগরিক ঐক্য।

Wednesday, March 18, 2015

review:কাল ম্যাচে বৃষ্টি হলে কী হবে?


ব্রিসবেনে বৃষ্টি উপকারই করেছিল মাশরাফিদের। ফাইল ছবিমেলবোর্নের আবহাওয়া দপ্তর দিচ্ছে এক দুঃসংবাদ। কালকের ম্যাচে হানা দিতে পারে বৃষ্টি। কাল বিকেল বা সন্ধ্যা নাগাদ বৃষ্টির সম্ভাবনা একটু বেশিই। আর ম্যাচটাও কিন্তু দিবা-রাত্রির। বৃষ্টির সম্ভাবনা শতাংশের হিসাবে প্রায় ৭০ ভাগ। বজ্রসহ ঝোড়ো বাতাসের সম্ভাবনাও প্রবল। পুরো সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করে দেখা যায়, বৃষ্টিপাতের সম্ভাবনা কালকেই সবচেয়ে বেশি। বৃষ্টি যদি চলেই আসে তাহলে কী ঘটবে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচটিতে? যে ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেশ।

কালকের ম্যাচটিতে যদি কোনো কারণে বৃষ্টি বাগড়া দেয় তাহলে পথ খোলা আছে কয়েকটি। প্রথমত, আম্পায়াররা দেখবেন কোনোভাবে ওভার কমিয়ে দিয়ে খেলাটি শেষ করা যায় কি না। তবে ওভার কমানোরও একটি নির্দিষ্ট মাত্রা আছে। উভয় দলকেই ন্যূনতম ২০ ওভার করে খেলার সুযোগ দিতে হবে। যদি সেটা সম্ভব না হয় তবে খেলা গড়াবে পরবর্তী ‘সংরক্ষিত’ দিনে। বলে রাখা ভালো নকআউট পর্বের প্রতিটি খেলার জন্যই এক দিন করে সংরক্ষিত আছে। অবশ্য নতুন করে খেলা শুরুর কোনো সুযোগ নেই। কালকের খেলা যেখানে শেষ হবে, সংরক্ষিত দিনে খেলা সেখান থেকেই আবার শুরু হবে।
ঘটনার শেষ এখানেই নয়। সংরক্ষিত দিনেও যদি বৃষ্টি কিংবা অন্য কোনো কারণে খেলা পরিত্যক্ত হয় অথবা খেলাটি যদি ‘টাই’ হয় তাহলে পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হবে সংশ্লিষ্ট দলগুলোর গ্রুপ পর্বের পারফরম্যান্স। গ্রুপ পর্বে যারা পয়েন্ট তালিকায় ওপরে ছিল তারাই যাবে পরের রাউন্ডে। এ ক্ষেত্রে কালকের ম্যাচটিতে এই সুবিধা পেয়ে যাবে ভারত। কারণ গ্রুপ পর্বে ভারত ছিল অপরাজিত চ্যাম্পিয়ন।

গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটিও ভেসে গিয়েছিল বৃষ্টিতে। সেদিনের বৃষ্টি অবশ্য শাপে বর হয়েই এসেছিল মাশরাফিদের জন্য। কেননা সেই ম্যাচ থেকে উপরি পাওনা হিসেবে পাওয়া ১ পয়েন্ট বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে তুলতে বেশ ভালো অবদান রেখেছে। কিন্তু কালকের খেলায় বৃষ্টি হানা দিলে সেটা শাপে বর হবে, নাকি ‘বরে শাপ’ হবে, সেটা অবশ্য আজকেই বলা যাচ্ছে না।http://www.prothom-alo.com/sports/article/480184/

Tuesday, March 17, 2015

review:পাকিস্তানের আরেক দুঃসংবাদ



প্রচ্ছদ
খেলা
আন্তর্জাতিক ক্রিকেট

পাকিস্তানের আরেক দুঃসংবাদ
অনলাইন ডেস্ক | আপডেট: ১৪:১১, মার্চ ১৭, ২০১৫
০ Like ৯


হঠাৎই বিশ্বকাপ শেষ ইরফানের। চবি: রয়টার্সচোটের কারণে আগেই বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হাফিজ ও পেসার জুনায়েদ খানের। এই মিছিলে বিশ্বকাপের এ পর্যায়ে যোগ দিলেন দলের অন্যতম ভরসা মোহাম্মদ ইরফান। শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে ইরফানের চোট স্বাভাবিকভাবেই কপালে ভাঁজ পড়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের।

বিশ্বকাপে এ পর্যন্ত ৮ উইকেট নেওয়া ইরফান চোট পেয়েছেন পেলভিসে (নিতম্বে)। এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘সোমবার বিকেলে ইরফানের এমআরআই স্ক্যান করানো হয়েছে। রেডিওলজিস্টের রিপোর্টে পেলভিসে চোটের চিহ্ন পাওয়া গেছে। তবে বিষয়টির এখনো সমাধান হয়নি।’ পাকিস্তান দলের ফিজিও ব্রাড রবিনসন বললেন, ‘চোটে ইরফানের বিশ্বকাপ শেষ।’
ইরফানের বদলি খেলোয়াড় হিসেবে কে আসছেন—এ বিষয়ে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট অবশ্য এখনো নির্বাচক কমিটিকে কিছু জানায়নি। হয়তো তারা শুক্রবারের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করবে। ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার ইরফানকে নিয়ে সাবেক পাকিস্তানি অধিনায়ক রশিদ লতিফ বললেন, ‘এ টুর্নামেন্টে নতুন বলে সে ভীষণ ভয়ংকর। ইরফানের অনুপস্থিতি পুষিয়ে নিতে ভালোভাবেই পুনর্বিন্যাস করতে হবে দলকে।’ তথ্যসূত্র: এএফপি, রয়টার্স।http://www.prothom-alo.com/sports/article/479323/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%83%E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6

Monday, March 16, 2015

review:ড্যান্ডি ডায়িং মামলায় আসামি খালেদা জিয়া কোকার পরিবার -

ঢাকা, ১৬ মার্চ:

প্রকাশ : ১৬ মার্চ, ২০১৫

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যাওয়ায় সোনালী ব্যাংকে ড্যান্ডি ডাইংয়ের ৪৫ কোটি টাকা ঋণখেলাপী মামলায় খালেদা ‍জিয়া, কোকোর স্ত্রী ও দুই মেয়েকে আসামি করার আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোনালী ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার অর্থঋণ আদালত-১ এর ভারপ্রাপ্ত বিচারক রোকসানা আরা হ্যাপী তাদের এ মামলায় আসামি করার অনুমতি দেন। হাইকোর্টের আদেশ দাখিল ও ইস্যু (বিচার্য বিষয়) গঠনের জন্য আগামী ১২ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

 

Sample text

advertisement

your java script add here.

Sample Text

Sample Text

 
Blogger Templates